শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যালিকাকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যা

বরগুনায় শ্যালিকাকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে দুলাভাই দুই শিশুকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই নারী। বৃহস্পতিবার গভীর রাতে বরগুনা সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর মধ্যে এক ছেলেশিশুর বয়স ১৩ বছর। অপর মেয়েশিশুর বয়স ৩ বছর। এ ঘটনায় অভিযুক্ত ইলিয়াস পহলানকে (৩০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যালিকাকে দীর্ঘদিন ধরে তাঁর দুলাভাই ইলিয়াস পহলান উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে তিন বছরের শিশুকন্যা ও প্রতিবেশী এক শিশুকে নিয়ে ঘুমিয়ে পড়েন ওই নারী। গভীর রাতে তাঁর ঘরে ঢুকে ইলিয়াস তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এতে বাধা দিলে ইলিয়াস ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা দা দিয়ে দুই শিশুকে কোপান। একপর্যায়ে শ্যালিকাকে কুপিয়ে পালিয়ে যান ইলিয়াস। ঘটনাস্থলেই প্রতিবেশী শিশুটি মারা যায়। আর হাসপাতালে নেওয়ার পথে ওই নারীর মেয়েশিশুটির মৃত্যু হয়। আহত নারীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ইলিয়াস বাড়িটির জামাই। গতকাল রাতে ইলিয়াস তাঁর শ্যালিকাকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে এই হত্যাযজ্ঞ চালান।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ইলিয়াসকে আটক করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গুরুতর আহত নারীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ছেলেশিশুটির লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা