শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংলাপে না বসলে সরকারের ওপর বড় স্যাংশনস আসতে পারে : জিএম কাদের

নির্বাচনে যাওয়ার এখনো পরিবেশ তৈরি হয়নি, এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সুষ্ঠু পরিবেশ না হওয়ার আগে নির্বাচনে গেলে আমাদের ওপর স্যাংশন আসার শঙ্কা রয়েছে।

তিনি বলেছেন, সরকার সংলাপে না বসলে বড় স্যাংশন আসতে পারে। এমন প্রেক্ষাপটে জাতীয় পার্টি বুঝেশুনে সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সভায় জিএম কাদের নেতাদের উদ্দেশে এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে পিছলে যায় তাহলে তাদের বিশাল মূল্য দিতে হতে পারে। দীর্ঘদিন তাদের মাশুল দিতে হবে। বিএনপিও ক্ষমতায় না আসলে অস্তিত্ব সংকটে পড়বে। আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমাদের পার্টি অনেক দূর যাবে। যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে পার্টি অস্তিত্ব সংকটে পড়বে।

গতকাল পাওয়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি প্রসঙ্গে তিনি বলেন, অল্প কথায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচন আমরা চাই। সেখানে নিঃশর্ত সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে। ভিসা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে। তার মানে হলো, সুুষ্ঠু নির্বাচন যদি না হয়, সরকার যদি সংলাপ না করে, তাহলে নির্বাচনে আমরা গেলে আমাদের ওপর স্যাংশন আসতে পারে। যদি আলাপ আলোচনা না করে, সরকারের ওপর ডেফিনেটলি বড় ধরনের স্যাংশন আসতে পারে। তারা দেশের ওপর স্যাংশন দেবে না, ব্যক্তিগতভাবে দেবে। সরকার চিঠিটা গুরুত্ব দিয়ে পড়লে সংলাপের ব্যবস্থা করতেও পারে।

তিনি বলেন, আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারছি না। যেহেতু পরিস্থিতি এখনো অস্পষ্ট। কোথায় পা দিলে আমি পড়ে যাবো অন্ধকারে, কোথায় পা দিলে শক্ত অবস্থানে যাবো, এটা এখনো বোঝা সম্ভব হচ্ছে না।

বর্তমান পরিস্থিতি সুষ্ঠু নয় জানিয়ে তিনি বলেন, ধরে নিলাম আমরা নির্বাচন করলাম। কী হতে পারে, এটার একটা ধারণা আমাকে করতে হবে। যেহেতু সব কিছু স্পষ্ট না। নির্বাচন আমরা বর্জন করলাম, কি হতে পারে? ইমিডিয়েট যেটি হতে পারে, আমাদের উপর একটা চাপ সৃষ্টি হতে পারে। দল ভাঙার চেষ্টা, নেতাকর্মীদের ওপর নির্যাতন, অনেক কিছু হতে পারে। দলকে নিশ্চিহ্ন, দুর্বল করতে বড় আঘাত আসতে পারে। সেটা আপনাদের জানিয়ে রাখলাম।

নির্বাচন করলে কী হবে? প্রথমত এ অবস্থায় নির্বাচন করলে জাতীয় বেইমান বা দালাল হিসেবে বলা হবে, মন্তব্য করেন জিএম কাদের।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল