মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সবচেয়ে বেশি দুর্নীতি ও অনিয়ম করছেন বিচারপতিরা: ডা. জাফরুল্লাহ

সবচেয়ে বেশি দুর্নীতি ও অনিয়ম করছেন বিচারপতিরা। তাই তাদেরও সম্পদের হিসাব নিতে হবে। খুঁজে বের করতে হবে যে, তারা বেইলের (জামিন) নামে কত কোটি টাকা লুট করেছেন, কত ঘুষ খেয়েছেন, কতটা দুর্নীতি করেছেন। বিচারপতিদের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে এমন মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, দুর্নীতি ও অনিয়মে লিপ্ত হয়ে পড়েছেন দেশের বিচারপতিরা। তারা দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন। এখন সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের হয়রানি করার পাশাপাশি সব টাকা-পয়সা লুটেপুটে খাচ্ছেন। রাজধানীর পল্টনে রাজনৈতিক সংকট উত্তরণে পেশাজীবীদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা এবং বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কমিটি গঠন অনুষ্ঠানে আজ শনিবার এমন সব কথা বলেন প্রবীণ এই চিকিৎসক। একই সঙ্গে বিচারপতিদের বিচারের দাবিও জানিয়েছেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কোনো মানুষ খুন করলে খুনির ফাঁসি হয়, কিন্তু বিচারপতি খাইরুল আলম যে এদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন, তার তো কিছুই হয়নি। সারাজীবন তাকে আমরা জেলে দেখতে চাই।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমানে সবচেয়ে বেশি ব্যবসা করছে আনিসুল হকের (আইনমন্ত্রী) চেম্বার। খোঁজ নিয়ে দেখেন, কত টাকা করেছেন তিনি (আনিসুল হক), তার চেম্বারে কী করা হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরো বলেন, ব্যবসায়ীদের দুর্নীতির টাকা আটকে রেখে মুনাফা করছেন বিচারপতিরা। অথচ এই টাকা রাষ্ট্রীয় খাতে যাওয়ার কথা। কিন্তু সেটা রেখে তারা ঘুষ খাচ্ছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক লতিফ মাসুম, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, নবাব সিরাজদ্দৌলার উত্তরসূরী নবাবজাদা আলী আব্বাসদৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী