বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সবার কাছে গ্রহণযোগ্য করতে শ্রম আইনের সংশোধন: আইনমন্ত্রী

সবার কাছে গ্রহণযোগ্য করতে শ্রম আইনের সংশোধন
করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শ্রম আইন নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার সংস্থার (আইএল) প্রতিনিধিদের সাথে তিন দিনের ধারাবাহিক বৈঠক শেষে মঙ্গলবার (১৪ মে) একথা বলেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আইএলও এর সুপারিশগুলো নিয়ে তাদের সাথে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়েছে। এটা একটা উদাহরণ হয়ে থাকবে।

বাংলাদেশের বাস্তবতায় শ্রমিকের অধিকার; যেটা বঙ্গবন্ধু বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেভাবেই শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন বলেন, তবে ভবিষ্যতে আইনের আরো পরিবর্তনের সুযোগ সব সময়ই থাকবে।

গত বছরের দুই নভেম্বর ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল–২০২৩’ পাশ হয় একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনে। এরপর পাঠানো হয় রাষ্ট্রপতির অনুমোদনের জন্য। কিন্তু ‘মুদ্রণ’ ভুল থাকায় পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠান রাষ্ট্রপতি।

শ্রম আইনের পাশাপাশি সংশোধনী আনা হয়েছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আইনেও। আর এসব পরিবর্তনে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের চাওয়াগুলো পূরণ করার কথা এর আগে জানিয়েছিলেন বাণিজ্য সচিব।

এদিন আইনমন্ত্রী আনিসুল বলেন, আইন সংশোধনে বাংলাদেশ সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে আইএলও। তাদের সুপারিশগুলোর মূল উদ্দেশ্য শ্রম আইনকে আন্তর্জাতিক মানের করা।

সংশোধিত আইনে শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে ১০ শতাংশ শ্রমিকের সম্মতির ব্যাপারে তাদের সুপারিশ থাকলেও ১৫ শতাংশ করার বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকে আইএলও স্বাগত জানিয়েছে বলে জানান তিনি।

বাজেট অধিবেশনে পাশ হবে শ্রম আইন: প্রতিমন্ত্রীবাজেট অধিবেশনে পাশ হবে শ্রম আইন: প্রতিমন্ত্রী
আইনমন্ত্রী আরো বলেন, আইএলও-এর বেশ কিছু সুপারিশ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করা হবে।

জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাশ হবে বলে এর আগে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর