শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সব হাসপাতালে প্রবীণদের বিশেষায়িত ওয়ার্ড চালু হবে: স্বাস্থ্য সচিব

সারা দেশের সব হাসপাতালে প্রবীণদের বিশেষ স্বাস্থ্যসেবায় জেরিয়াট্রিক (প্রবীণদের বিশেষায়িত) ওয়ার্ড চালু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান।

তিনি বলেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি জেরিয়াট্রিক ওয়ার্ড চালু রয়েছে। আগামী মাসে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আরও একটি জেরিয়াট্রিক ওয়ার্ড চালু হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য সরকারি হাসপাতালে এ ধরনের ওয়ার্ড চালুর পরিকল্পনা আমাদের রয়েছে।

বাংলাদেশ জেরন্টোলজিক্যাল এসোসিয়েশন (বিজিএ)-এর উদ্যোগে শুক্রবার আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য সচিব বলেন, এই উদ্যোগ প্রবীণ নাগরিকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নার্সদের উদ্দেশে স্বাস্থ্য সচিব বলেন, সেবা প্রদানের পাশাপাশি সৌজন্যমূলক অভিবাদন, হাস্যোজ্জ্বল ব্যবহার ও সদয় আচরণ রোগীদের প্রতি সেবার মান বহুগুণ বৃদ্ধি করতে পারে।

তিনি বলেন, এটি শুধু মাত্র পেশাগত দায়িত্ব নয় বরং একটি মানবিক গুন, যা রোগীর আস্থা ও মানসিক প্রশান্তি বৃদ্ধিতে সহায়ক।

তিনি বলেন, ‘নার্সদের দক্ষতা উন্নয়ন ও পরিচর্যার মান বৃদ্ধির সরকারের অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক জনাব আনোয়ার হোসেন আকন্দ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার জনাব হালিমা আক্তার, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ড. মো. নুরুল ইসলাম, সাবেক পরিচালক প্রফেসর তাহমিনা আখতার।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব আনোয়ার হোসেন আকন্দ বলেন, নার্সদের জন্য একটি মানসম্পন্ন স্ট্যান্ডার্ড সেটআপ প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। তিনি আন্ত:পেশাগত দ্বন্দ্ব নিরসনে গৃহীত উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন এবং বদলি ও স্থায়ীকরণ প্রক্রিয়া সহজীকরণসহ চলমান কাজের অগ্রগতি সম্পর্কে বর্ণনা দেন।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার জনাব হালিমা আক্তার বলেন, ‘মানসম্মত নার্সিং শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ এবং কলেজ পর্যায়ে কার্যকর মনিটরিং ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।’

অনুষ্ঠানে নার্সিং শিক্ষা, সেবা এবং প্রশাসনে বিশেষ অবদান রাখার জন্য তিনজন বিশিষ্ট নার্সকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ৩ জন নার্স হচ্ছেন, মেজর আকলিমা, জনাব সুখলাল মন্ডল ও জনাব শফিউল আজম শাকিল।

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মাহবুবা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিজিএ’র সাধারণ সম্পাদক প্রফেসর ড. রবিউল ইসলাম, বিজিএ’র সহ সভাপতি প্রফেসর ড. হাফিজ উদ্দিন ভূঁইয়া, বিজিএ’র যুগ্ম সম্পাদক ড. দিলীপ কুমার সাহা, অর্থ সম্পাদক ডা প্রদীপ কুমার সাহা এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনির উদ্দিন মণি, এড. ইমাম হাসান খান মামুন, আব্দুল খালেক অনিক, শফিউল আজম শাকিল ও মুন্নি খাতুন প্রমুখ।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মাহবুবা সুলতানা বলেন, নার্সিং পেশাকে একটি মানবিক ও শক্তিশালী পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষা, নীতি ও গবেষণার সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করতে হবে।

আলোচনা সভায় বিজিএ’র বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও ঢাকার একটি সরকারি ও ৪টি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ নেন।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী