শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সমঝোতার কথা ঘৃণাভরে প্রত্যাখান করেছি: এ্যানি

নানা চড়াই-উৎরাই পেরিয়ে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই দিন দুপুরে জেলের চার দেয়ালের বাইরে আসেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিও।

বিএনপি নেতাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, জেল জীবন কেমন ছিল? শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জেল তো জেলই। এখানে ভালো থাকার সুযোগ নেই। আমরা সবাই তো নির্যাতিত। মিথ্যা-গায়েবি মামলা দিয়ে হাজার-হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই অত্যাচার-নির্যাতন সহ্য করে আমাদের জেল কাটতে হয়েছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বন্দি জীবন তো বন্দিই। ওখানে ভালো থাকার সুযোগ থাকবে না। মানুষের স্বাধীন জীবনযাপন করা আর বন্দি জীবনের মধ্যে বিশাল পার্থক্য। সেই পার্থক্য তো মেনে নিতে হবে। মেনেই নিয়েই কারাগারে থাকতে হবে।

অভিজ্ঞতা শুনতে শুনতে উঠে আসে ‘ভোটে অংশ নিলে একরাতে বিএনপি নেতাদের মুক্তি দেয়া হবে’ সাবেক কৃষিমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গ। নেতারা বলেন, কোনো প্রস্তাব-প্রলোভনে বিশ্বাস করে না বিএনপি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বললেন, এখানে সমঝোতার প্রস্তাবের তো কিছু নেই। নিরপেক্ষ, অংশগ্রহণ ও গ্রহণযোগ্য ভোট হবে এবং যাদের নির্বাচিত করা হবে তারা নির্বাচিত হবে। এখানে সমঝোতার প্রস্তাবের সুযোগ নেই। যারা সমঝোতার প্রস্তাবের কথা বলে অর্থাৎ বাংলাদেশে গণতান্ত্রিক, সাংবিধানিক পরিবেশ নেই। জনগণের ভোটাধিকার নেই।

এ প্রসঙ্গে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এরা (আ.লীগ সরকার) তো যা করেছে সব ওপেন করেছে। লুকায়িত করেনি। আর প্রস্তাব দেয়া-নেয়ার মধ্যে আমাদের রাজনীতি সীমাবদ্ধ ছিল না। আমরা রাজনীতি করছি আদর্শের ভিত্তিতে। দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমাদের সংগ্রাম ছিল। এ ধরনের কথা আমরা সবসময় ঘৃণাভরে প্রত্যাখান করেছি।

সম্প্রতি মুক্তি পাওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক তিন মাসেরও বেশি সময় কারাগারে ছিলেন তিনি। দুই দফায় রিমান্ডে ছিলেন ১১ দিন।

বাংলাদেশ ফুটবল দলের সাবেক এ অধিনায়ক বলেন, মানসিকভাবে তারা আমাদেরকে নির্যাতন করেছে। কিন্তু রিমান্ডে আমাদের মানসিকতা ভাঙেনি বিন্দুমাত্র। কথা হচ্ছে, একতরফা নির্বাচনে ভোট দিতে না যেতে জনগণকে বিএনপি আহ্বান করেছিল। তারা যায়নি। এখানে আমাদের জয় হয়েছে।

সরকারবিরোধী কর্মসূচি নিয়ে দলটির নেতারা জানালেন, সবাইকে সম্পৃক্ত করে আবারও নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বিএনপি।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা