রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সমাজের হতদরিদ্রদের মাঝে জেলা স্বেচ্ছাসেবকলীগের কম্বল বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: সমাজে হত দরিদ্রদের মাঝে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে শতাধিক পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কাজী ফিরোজ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতার্ত শিশু, নারী-পুরুষ ও বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন।

এসময় তিনি বলেন, ‘শৈত্যপ্রবাহের এই সময়ে অসহায়দের সহায়তায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই কম্বল বিতরণ করা হচ্ছে। অসহায় শীতার্ত মানুষের পাশে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহŸান জানান তিনি।’ শীতার্ত লোকজন কম্বল পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়নের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব শেখ নাজমুল হক রনি, সাবেক সদস্য শেখ আশিকুর রহমান, শেখ নিয়াজ মাহমুদ বিমান, মোহাম্মদ রফিকুল ইসলাম।

আবু তাহের রাজু, কর্নেল বাবু মওদুদুল ইসলাম খোকন, মীর কর্নেল বাবু, হুমায়ুন কবির, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর কবির, স্বেচ্ছাসেবক লীগ নেতা লাভলু, খোকা, ফারুক, জামাল, হাবিব, বাবু, আজিম, ফয়সালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের