রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সমাজ পরিবর্তনে যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই : মুহা: রবিউল বাশার

সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, জামায়াত কর্মী মানেই সমাজকর্মী এই স্লোগানকে সামনে রেখে আদর্শ সমাজ গঠনে আমাদের নিরলস প্রচেষ্টা চালাতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ দেশ ও জাতি গঠন করা সম্ভব।

তাই মানবতার কল্যাণে, জনগণের পাশে থেকে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। শুধু পাড়া—মহল্লায় নয়, প্রতিটি গলি, প্রত্যেক বিল্ডিং ও ফ্লাটে ইসলামের সুমহান আদর্শের আহ্বান পৌঁছে দিতে হবে। একইসঙ্গে নিজের যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার করে দুনিয়ার মানুষের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টির জন্য যাবতীয় কর্মতৎপরতা বজায় রাখতে হবে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৪টায় সাতক্ষীরা জামায়াতের উদ্যোগে সমাজকল্যান বিভাগের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদার সভাপতিত্বে এবং সমাজ কল্যান বিভাগের বিভাগীয় সেক্রেটারী মাহবুবুল আলমের সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলটির কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ডা.মাহমুদুল হক, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।

জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জাতির বৃহৎ স্বার্থে আমাদের গণমুখী নেতৃত্ব তৈরির বিকল্প নেই। জামায়াত একটি গণমুখী কল্যাণকামী ও আদর্শিক রাজনৈতিক সংগঠন। এই আদর্শভিত্তিক আন্দোলনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতা গ্রহণ লক্ষ্য নয় বরং লক্ষ্য একটাই আদর্শের বিজয়, দ্বীন ইসলামের বিজয়। একইসঙ্গে এই আন্দোলন গণমুখী আন্দোলন। এর জাগতিক লক্ষ্য দুনিয়ার সর্বস্তরের জনমানুষের কল্যাণ নিশ্চিত করে আখেরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

জেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । সেই লক্ষে বাস্তবায়নে আমাদের সাহাবায়ে কেরামের চরিত্র ও শহীদ নেতৃবৃন্দের কাছ থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক