বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারি অর্থ তছরুপের অভিযোগে সাতক্ষীরা পৌর মেয়র চিশতী বরখাস্ত

সরকারি অর্থ তছরুপের অভিযোগ প্রমানিত হওয়ায় সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৫ জুন) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর-১ এর ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০০৪.২২-৭৭০ নাং স্মারকের উপ- সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ এর বিরুদ্ধে বিদ্যমান বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ না করে মার্চ ২০১৬ হতে জুন ২০২১ পর্যন্ত সময়ে ৫৮ লক্ষ,১৯ উনিশ হাজার ৭০১ সাতশত এক টাকা পানির বিল মওকুফসহ বিল যথাযথভাবে আদায় না করে অধিকাংশ ক্ষেত্রে মেয়র কর্তৃক এককভাবে মওকুফ করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

এছাড়া ১৪২৩-১৪২৮ বঙ্গাব্দ পর্যন্ত ৬ বছরে সাতক্ষীরা পৌরসভার হাট-বাজার ইজারা বাবদ ৬৬ লক্ষ ৩৯ উনচল্লিশ হাজার, পাঁচশত একান্ন টাকা বকেয়া রয়েছে। এছাড়া ভ্যাট, আয়কর বাবদ ৩৬ ছত্রিশ লক্ষ ৭০ হাজার ৯৭০ টাকা আদায় ও সরকারী খাতে জমা করা হয়নি এবং উক্ত সময়ের ইজারা লব্ধ অর্থ হাট-বাজার ইজারা নীতিমালা-২০১১ অনুযায়ী বন্টন না করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

তদন্তকালীন সময় পর্যন্ত মোট ১ কোটি ২৬,লক্ষ ২২ বাইশ হাজার ৯৪৩ টাকার পৌরকর মওকুফ করা হয়েছে। উক্ত পৌরকর যথাযথভাবে আদায় না করে অধিকাংশ ক্ষেত্রে মেয়র কর্তৃক এককভাবে মওকুফ করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে এবং নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ না করে মার্চ ২০১৬ হতে ডিসেম্বর ২০২১ পর্যন্ত সময়ে ১৪লক্ষ ১৩হাজার ৭২৬ টাকা ট্রেড লাইসেন্স ফি মওকুফ মেয়র কর্তৃক এককভাবে মওকুফ করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) মোতাবেক সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ এর বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে উল্লেখিত অভিযোগসমূহ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ এর উপ-ধারা (১)(ঘ) মোতাবেক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত করে একই আইনের ধারা ৩১(১) অনুযায়ী সাতক্ষীরা পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হল।

এবিষয়ে সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ফিরোজ আহমেদ বলেন,পৌরসভার মেয়রের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ১১ জন কাউন্সিলর চলতি বছরের মার্চ মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ করেন। পরবর্তীতে তদন্তের নির্দেশ দেওয়া হয় স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌসকে। তবে মাশরুবা ফেরদৌসের তদন্তে অভিযোগের সত্যতা না মিললে তারা অধিকতর তদন্তের জন্য আবারো স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আব্দুস সবুর অধিকতর তদন্তে পৌরমেয়রের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পান।

এ পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ এর উপ-ধারা (১)(ঘ) মোতাবেক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত করে একই আইনের ধারা ৩১(১) অনুযায়ী সাতক্ষীরা পৌরসভার মেয়রের পদ থেকে তাজকিন আহমেদ চিশতিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে