সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত

দেশের প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত ও অন্যান্য যোগ্য সুবিধাভোগীর জন্য দীর্ঘ প্রতীক্ষিত সুখবর নিয়ে এসেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল বা নতুন বেতনস্কেলের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। চলতি বছরের জুলাই মাস থেকেই এই নতুন পে-স্কেল কার্যকর হবে।

নবম পে-স্কেল অনুযায়ী, মাসিক ৯ হাজার টাকা বা এর নিচের নিট পেনশন আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ১০০ শতাংশ, ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা এর উপরের নিট পেনশন আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ৫৫ শতাংশ বৃদ্ধি পাবে।

যেসব পেনশনভোগী দীর্ঘদিন আগে অবসরে গমন করেছেন এবং যারা তুলনামূলক কম নিট পেনশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে নিট পেনশন বৃদ্ধির পরিমাণ অনেক বেশি হবে।

কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখে নবম পে-স্কেলে প্রথমবারের মতো ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’ চালু করা হচ্ছে। এর আওতায় যোগ্য কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা করে বিশেষ ভাতা প্রদান করা হবে।

এই নতুন বেতনস্কেল বাস্তবায়নের ফলে সরকারের অতিরিক্ত বার্ষিক আর্থিক ব্যয়ের পরিমাণ দাঁড়াবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। তবে মিডিয়াম টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক (MTBF) অনুযায়ী সংশ্লিষ্ট অর্থবছরগুলোর বাজেটে এর যথাযথ সংস্থান রাখা হয়েছে।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার নতুন পে-স্কেল চূড়ান্ত হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের মধ্য দিয়ে দেশের কোটি মানুষের এই বৃহৎ কর্মীবাহিনীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। মন্ত্রিসভায় অনুমোদনের পর এখন দ্রুতই এসংক্রান্ত প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে।

একই রকম সংবাদ সমূহ

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিনবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব
  • মাদকের টাকার জন্য ২০ মাসের শিশুকে বিক্রির চেষ্টা, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করল পুলিশ
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী