সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারি স্কুলে লটারির বদলে ভর্তি পরীক্ষার চিন্তা: মাহদী আমিন

সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে বর্তমানে চালু থাকা লটারি পদ্ধতির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার সকাল ১০টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত: নতুন চিন্তা, নতুন কাঠামো ও নতুন পদক্ষেপ’ শীর্ষক সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপটির আয়োজন করে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’।

শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা বলেন, বর্তমান লটারি পদ্ধতি নিয়ে অনেক অভিভাবকের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের একটি অংশ এ ব্যবস্থাকে অস্বচ্ছ বলে মনে করছেন।

মাহদী আমিন বলেন, লটারির মাধ্যমে ভর্তিপ্রক্রিয়াকে সহজ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা করা হলেও বাস্তবে অনেক অভিভাবক এটিকে ‘ব্ল্যাক বক্স’ পদ্ধতি হিসেবে দেখছেন। তার ভাষায়, কে আবেদন করছেন বা কীভাবে নির্বাচন হচ্ছে—এসব বিষয়ে অনেকের কাছে স্পষ্ট ধারণা থাকে না।

তিনি বলেন, যদি পরীক্ষাভিত্তিক ভর্তি পদ্ধতি চালু করা হয়, তাহলে শিক্ষার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রতিযোগিতা ও স্বচ্ছতা বাড়তে পারে। একই সঙ্গে মেধা যাচাইয়ের একটি কাঠামোও তৈরি হতে পারে।

শিক্ষা খাতে বৈষম্য কমানো এবং মানসম্মত শিক্ষার সুযোগ বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি। মাহদী আমিন বলেন, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা—এই তিন ধারার শিক্ষাব্যবস্থার পাশাপাশি ভালো সরকারি স্কুলে সীমিত আসনের কারণে ভর্তির ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা তৈরি হচ্ছে।

তবে ভর্তি পরীক্ষা চালুর বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। সংশ্লিষ্ট মহলের মতামত ও শিক্ষাব্যবস্থায় সম্ভাব্য প্রভাব বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করেন মাহদী আমিন।

এ ছাড়া তিনি বলেন, শিক্ষা খাতে সংস্কারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ভর্তি নীতিমালার পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি পাঠ্যক্রম সংস্কার, কারিগরি শিক্ষায় গুরুত্ব বৃদ্ধি, শিক্ষায় বৈষম্য কমানো এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়ানোর বিষয়েও জোর দেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ