বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আমাদের সময়ের শ্যামনগর উপজেলা প্রতিনিধি, দ্য এডিটরস এর উপকূলীয় প্রতিনিধি ও সাতক্ষীরার সকাল এর শ্যামনগর ব্যুরাো প্রধান বিলাল হোসেনের ওপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুন্দরবন প্রেসক্লাব।

সোমবার ২৩ নভেম্বর বিকাল ৪টায় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক যৌথসভায় এই প্রতিবাদ জানানো হয়।

সভায় সংগঠনের সহ-সভাপতি পীযূষ বাউলিয়া পিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ওসমান গনি সোহাগ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সদস্য জি এম রুস্তম আলী, মোঃ আব্দুর রশিদ, মোঃ আল-আমিন হোসেন, মোঃ ইয়াসিন আলম, মোঃ তৌহিদুর রহমান, লিটন আহমেদ, রাজু, ফজলুর রহমান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ আক্তার হোসেন, পরিতোষ বৈদ্য, মোঃ আশিকুজ্জামান লিমন, মোঃ আব্দুর রাকিব, মোঃ আব্দুল্লাহ আল মামুন, দীপক মিস্ত্রি, মোঃ আয়ুব আলী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একজন সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতির ওপর এ ধরনের অতর্কিত হামলা অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সুন্দরবন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

“নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিতবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী ও পুরুষেরবিস্তারিত পড়ুন

‎সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি

‎‎সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ, বিষ দেওয়া মাছের বেচাকেনাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
  • শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
  • সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধের আহবান
  • বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস
  • শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন
  • শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি
  • সেই সাংবাদিকের বৃদ্ধ বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে, প্রশ্নবিদ্ধ পুলিশের ভূমিকা
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি পরিকল্পনা প্রণয়ন
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ