শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে, বৃষ্টির পূর্বাভাস

আগামী শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলেছে, লঘুচাপ সৃষ্টির পর আগামী সোমবারের মধ্যে সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি কেটে গেলে আকাশ পরিস্কার হয়ে উত্তরপশ্চিম দিক থেকে বাতাসের গতি কিছুটা বৃদ্ধি পাবে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, দক্ষিণ দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের সীমানা থেকে বিদায় নেওয়ার মুহূর্তে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সেই লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
অপরদিকে আগামী শুক্রবারের (২০ অক্টোবর) মধ্যে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, লঘুচাপ সৃষ্টির পর আকাশে মেঘ থাকবে। এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত সময়ের মধ্যে সারাদেশে কমবেশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিপাত কমে যাওয়ার পর আকাশ পরিস্কার হয়ে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের দিকে সবার আগে রাতের তাপমাত্রা হ্রাস পেতে শুরু হবে।

আবহাওয়া অধিদপ্তর আগামী শনিবার (২১ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত তিন দিনের পূর্বাভাস দিয়েছে। এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে। আর এই সময়ে দিন ও রাতের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে বাতাসের গতি হচ্ছে উত্তর উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। গত ২৪ ঘণ্টায় সারাদেশে শুস্ক আবহাওয়া বিরাজ করলেও শুধু রাজধানী শহর ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’বিস্তারিত পড়ুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

  • ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে