শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আগ্নেয়াস্ত্র, গুলিসহ তিন ডাকাত গ্রেপ্তার

সাতক্ষীরায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তত পাঁচজন পালিয়ে গেছেন। এ সময় একটি রাইফেল, সাত রাউন্ড গুলি, রামদা, চাইনিজ কুড়াল ও লাঠিসহ ডাকাতিতে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জেলা দেবহাটা উপজেলার দেবীশহর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাতদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নোড়ারচকের শরিফুল গাজী (৩৫), খলিশাখালির কামরুল গাজী (৫০) এবং ভাঙ্গানমারির মুরশিদ আলী সরদার (৫০)।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্যাহ বলেন, সংঘবদ্ধ এ অস্ত্রধারী ডাকাত চক্রটির আবাসস্থল মূলত খলিশাখালি জনপদ। গেলো বছরের ১০ সেপ্টেম্বর ভোরে মুহুর্মুহু গুলি ও বোমা বর্ষণের মধ্যদিয়ে খলিশাখালি নামক এলাকায় এক হাজার ৩০০ বিঘা ব্যক্তি মালিকানাধীন জমি জবরদখলে নেয় কয়েক’শ ভূমিদস্যু, ডাকাত এবং সন্ত্রাসীরা। এরপর থেকে ওই জনপদকে তারা অপরাধ কর্মকাণ্ডের আখড়া করে তুলেছিল। এসব সন্ত্রাসীরা দিনের বেলায় খলিশাখালিতে আত্মগোপনে থাকতো এবং রাত নামলেই এলাকায় ডাকাতিসহ দস্যুতা করে বেড়াতো।

তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিন ডাকাতসহ ছয় জনকে এজাহার নামীয় এবং আরও ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ভূমিদস্যু, ডাকাত, সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস