শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আসাশুনিতে গ্রামবাসির নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনির শোভনালীতে চোরাই কৃত টিসিবি’র পণ্য আটক করাই গ্রাম পুলিশ সহ ৯জন নিরিহ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের কেরেছে চোরাইকৃত সাথে জড়িত শোভনালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য উদয়কান্তি বাছাড়ের ছেলে উৎসব নারায়ন বাছাড় ।অভিযোগ সুত্রে জানা যায় গত সোমবার খুব সকালে শোভনালী ইউনিয়ন পরিষদ ও কামালকাটি মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে উদ্ধারকৃত মালামাল পুলিশ জব্দ করেছে।

গ্রাম পুলিশ আবু হাসান ও কামালকাটি গ্রামের রবিউল ইসলাম জানান, রোববার রাত্র ১২টার দিকে মেম্বর উদয় কান্তি বাছাড় ও তার ছেলেকে অত্র পরিষদ থেকে তেলের বোতল নিয়ে বেরিয়ে যেতে দেখে এত রাতে কেন এভাবে বেরুচ্ছে সন্দেহ হলে ৯৯৯ নম্বরে কল করে। তখন লোকজনকে খবর দিয়ে পিছু নিলে ইয়াছিনের পরিত্যাক্ত দোকানের পিছনে মালামাল ফেলে তারা পালিয়ে যায়। বাড়ির সামনে গিয়ে মেম্বার উদয়কান্তি বাছাড় দ্রুত মোটর সাইকেলে পালানোর সময় সন্ন্যাসীরচক গ্রামে রাস্তার বালিতে চাকা আটকে পড়ে গেলে তিনি আহত হন।

তাকে উদ্ধার করে মোটরসাইকেলে পরিষদের সামনে আনলে পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে নিয়ে যায়। তার মোটরসাইকেলটি পরিষদে রাখা হয়। পরে থানার এসআই মুহিতুর রহমান ঘটনাস্থানে গিয়ে দোকানের পিছন থেকে ও হাইস্কুলের সিড়ির নিচের কক্ষ থেকে ৪৪ কেজি ডাল, ২৬ লিটার সোয়াবিন তেল, ২২ কেজি চিনি উদ্ধার করেন। তাদের ধারনা তল্লাসি করলে আরো মালামাল পাওয়া যেতে পারে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

দিনভর প্রতিবাদী মানুষ ও উৎসুক জনতা পরিষদ এলাকায় একত্রিত হয়ে নানা অভিযোগের কথা উল্লেখ করে আলোচনা সমালোচনা করে। তাদের মুখে মুখে মেম্বারকে আইনের আশ্রয় আনা এবং টিসিবি’র ডিলারের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান তারা । টিসিবির মাল বিক্রয়কালে প্রতিজনের নিকট থেকে ৪০৫ টাকার স্থলে ৪২০ টাকা করে আদায় করার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতেও জোর দাবী জানান এলাকাবাসী ।
মেম্বার উদয় কান্তি বাছাড়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ পরিকল্পিত ভাবে মেম্বরারকে পথে আটকে মারপিট করেছে এবং টিসিবি’র পণ্য আত্মসাতের অভিযোগ করছে। এব্যাপারে থানায় ৯ জনের বিরুদ্ধ মামলা দায়েরের করেছি।

ইউপি চেয়ারম্যান মাও: আবু বক্কার সিদ্দিক বলেন, সকালে মুঠো ফোনে জানতে পারি প্রশাসন পরিষদে তল্লাসি করবে। আমি বলি আমার পরিষদে কোন অনিয়ম করা হয়নি, হবেও না। পরে জানতে পারলাম বিভিন্ন স্থানে টিসিবির মাল পাওয়া গেছে। ঘটনার সাথে আমার পরিষদের এক মেম্বার জড়িত। যেহেতু পরিষদের মধ্যের ঘটনা নয়, সেহেতু আমার কিছু করার নেই। তবে অভিযোগ সত্য হলে প্রশাসনকে সকল প্রকার সহযোহিতা করা হবে। এদিকে বৃহস্পতিবার বেলা ১২টায় শোভনালী ইউনিয়ন পরিষদের সামনে নিরিহ মানুষের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন চোরাইকৃত টিসিবির পণ্য জনতা আটক করে। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন অভিযুক্ত উদয় বাছাড়। প্রশাসনের কাছে জোর দাবী অবিলম্বে এ মিথ্যা মামলা তুলে নিয়ে প্রকৃত অপরাধী কে আইনের আওতায় এনে শাস্তির দেওয়া হোক।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস