বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এক ব্যক্তিকে মোবাইলে ডেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরায় শেখ আব্দুস সালাম (৫০) নামে এক ব্যক্তিকে ফোন দিয়ে ডেকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দিনগত রাত ৯টার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা শেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম একই এলাকার মৃত শেখ আবুল কাশেমের ছেলে। সে স্বর্ন ও মাদক চোরাচালানের সাথে জড়িত ছিল বলে জানা গেছে।

নিহতের স্বজন মহসীন হোসেন জানান, গতকাল এশার নামাজের পর কে বা কারা সালামকে ফোন দিয়ে ডেকে নেয়। এর কিছুক্ষন পর তারা থানাঘাটা এলাকায় একটি আম বাগানে সালামকে বেধড়ক মারপিট করে ও কুপিয়ে রেখে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সালাম পাশ্ববর্তী একটি বাড়িতে সাহায্য চাইলে তারা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে নিয়ে যাওয়ার পথে রাত ১১টার দিকে মারা যায় সে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের আন্দোলনের নামে কিছু ব্যক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে এবংবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

নভেম্বর থেকে জানুয়ারি মাসে ৬টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস

চলতি শীত মৌসুমে দেশে সর্বোচ্চ ছয়টি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এর মধ্যে দুইবিস্তারিত পড়ুন

  • একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা
  • ডিসেম্বর থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর, পাবেন জানুয়ারিতে
  • এনআইডি সংশোধনের আড়ালে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি
  • ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • আ.লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে পেলে-পুষে নিরাপদে রাখছে বিএনপি নেতাকর্মিরা: নাহিদ ইসলাম
  • ওপেক্স মডেলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার : তথ্য উপদেষ্টা
  • কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান