শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ঘেরের আইলে সবজি চাষে নতুন সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি: মাছের ঘেরের চারপাশে ঝুলছে লাউ, করলা, শিম আর উচ্ছে। ঘেরের বেড়ি যেন সবুজে ঢাকা টানেল। সাতক্ষীরার বিভিন্ন উপজেলার গ্রামীণ জনপদে এখন এমন দৃশ্যই চোখে পড়ে। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর জেলায় ঘেরের বেড়িতে সবজি চাষ হয়েছে ৯৩৬ হেক্টর জমিতে। গত বছর এই পরিমাণ ছিল ৮৭১ হেক্টর। অর্থাৎ এক বছরে বেড়েছে ৬৫ হেক্টর। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে কালিগঞ্জ উপজেলায়।
সাতক্ষীরা সদর উপজেলার কৃষক আবদুল জলিল বলেন, “আগে শুধু মাছ চাষ করতাম। কিন্তু এখন ঘেরের বেড়িতে খেরাই, উচ্ছে আর লাউ চাষ করি। মাছ বিক্রি হয়, সবজিও বিক্রি হয়। এতে আয় দ্বিগুণ হচ্ছে।”
শ্যামনগর উপজেলার কৃষাণী নাজমা খাতুন জানান, “আমরা আগে বাজার থেকে সবজি কিনতাম। এখন ঘেরের বেড়ি থেকে সবজি তুলে রান্না করি। নিজেরা খাই, আবার বাড়তি সবজি বাজারে বিক্রি করি।”
বিশেষজ্ঞরা মনে করছেন, সাতক্ষীরার এ উদ্যোগ দেশের জন্য একটি নতুন কৃষি মডেল হতে পারে। একই জমিতে মাছ ও সবজি চাষের সমন্বয় একদিকে যেমন আয় বাড়াচ্ছে, অন্যদিকে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করছে। গ্রামীণ জনপদে এখন ঘেরের বেড়ি শুধু মাছের খামার নয়, বরং এক নতুন সম্ভাবনার সবুজ বাগান।
জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম জানান, ঘেরের বেড়িতে সবজি চাষ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এটি কৃষকদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করছে। তিনি আরও বলেন, মাছ ও সবজি-দুটো একসাথে করলে ঝুঁকি কমে যায়। মাছ না হলে সবজি হবে, সবজি না হলে মাছ বিক্রি হবে। কৃষকরা তাই এখন বেশি নিরাপদ বোধ করছেন।

একই রকম সংবাদ সমূহ

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ