সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত


নিজস্ব প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর আঞ্চলিক কার্যালয় রসুলপুর সাতক্ষীরার আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সকালে পবিত্র কোরআন খানি, মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে দোয়া মাহফিল, ডা. এম আর খানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়। শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী মো. জাহিদুর রহমান শোভনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের আজীবন সদস্য শেখ মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের কর্মময় জীবন, শিশু চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় তাঁর অবদান এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাঁর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তাঁরা আরো বলেন, ডা. এম আর খান শুধু একজন খ্যাতিমান চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন একজন মানবদরদি মানুষ। শিশুদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন নিয়ে তিনি যে প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, সেই প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্য দিয়ে তাঁর আদর্শ আজও এগিয়ে চলেছে।
এদিকে ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর সাতক্ষীরাস্থ বিভিন্ন শাখায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর অংশ হিসেবে জাতীয় অধ্যাপক ডা. এম আর খান, শেখ মোশারফ হোসেন ও রফিকুন নেছা স্মনণে মথুরাপুর শাখায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির-২০২৬ আয়োজন করা হয়। চক্ষু চিকিৎসা শিবিরে মোট ২৭৪ জন রোগীর পরীক্ষা করা হয়। এর মধ্যে চোখের ছানি অপারেশন রোগী ৯৩ জন, নালি অপারেশন ১২ জন। চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করেন ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম। তিনি রোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। চক্ষু শিবিরের আর্থিক সহযোগিতা করেন সেখ মোয়াজ্জেম হোসেন। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে তাঁর মানবসেবা ও শিশু কল্যাণের আদর্শকে ধরে রেখে ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
সাতক্ষীরা সদর উপজেলার ৬ নম্বর ভোমরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্থানীয় মানুষের সমস্যাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সমন্বয় সভা
জি. এম .আবুল হোসাইন: অনলাইনে সাইবার বুলিং, শোষণ ও নির্যাতনসহ শিশু ওবিস্তারিত পড়ুন


