শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডিবি পরিচয় দানকারী দুই কারারক্ষী আটক

সাতক্ষীরায় ডিবি পরিচয় দানকারী ২ কারারক্ষী আটক করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের রাজনগর থেকে তাদের আটক করে ডিবি।

জেলা গোয়েন্দা শাখা সুত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা কারাগারে কর্মরত কারারক্ষী মোঃ মামুন চৌধুরী (২৮) ও কারারক্ষী মোঃ রাজন বিশ্বাস (২৯) লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামের গুরুর মোড় সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রীজের উপর মাদক ব্যবসায়ীকে আটক করে তার নিকট হতে অবৈধ অর্থ লাভের উদ্দেশ্যে তাদের ব্যবহৃত ০১ (এক) টি নীল রং এর সুজুকি এসএফ যার রেজিঃ নং-ঝিনাইদহ-ল-১৩-১৫৮০ মোটরসাইকেল ও ০১ (এক) জোড়া হ্যান্ডকাফসহ অবস্থান করে। এসময় স্থানীয়রা তাদের গতিবিধি দেখে সন্দেহজনক মনে হলে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই রুবেল আহম্মেদ, এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই শেখ জামাল হোসেন সংঙ্গীয় ফোর্সসহ ডিবি পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থলে হাজির হয়ে উক্ত কারারক্ষীদ্বয়কে ঘটনাস্থলে প্রাপ্ত স্বাপেক্ষে জিজ্ঞাসাবাদ করলে তারা সত্যতা স্বীকার করে। তখন এসআই রুবেল আহম্মেদ তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জনগনের উপস্থিতিতে পুলিশ হেফাজতে নিয়ে তাদের নিকট থাকা ১ জোড়া হ্যান্ডকাফ ও ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি কার্যালয়ে) নিয়ে আসে।

ডিবি সুত্র জানায়, উভয় কারারক্ষী ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বাসিন্দা। মামুন চৌধুরী ডাউটিয়া গ্রামের বাসিন্দা মোঃ মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং রাজন বিশ্বাস বালাপাড়া গ্রামের মোঃ ডব্লিউ বিশ্বাসেরর ছেলে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ