বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি’র প্রতিবাদে ভূমিহীন সমিতি’র পথ সভা

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি ও শেখ রাসেল স্মৃতি ক্লাবের উদ্যোগে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি’র প্রতিবাদে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে সংগঠনের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ পথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ডা. লুকাস পান্ডে, ডা. গোলাম কিবরিয়া, খন্দকার মামুন হোসেন, হাইদার আলী, রিজাউল, আলমগীর হোসেন, নারী নেত্রী মাফুজা, শাকিলা, পারিভন ও রাবেয়া প্রমূখ।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে ভূমিহীন পরিবারের সদস্যদের পাশাপাশি দরিদ্র মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। ৫ টাকার জিনিস ৫০ টাকা হয়ে গেছে। সরকারের মন্ত্রীরাও এখন কিছুটা নমনীয় সুরে স্বীকার করছেন যে জিনিসপত্রের দাম বেসামাল। তাঁরা সামাল দিতে পারছেন না সিন্ডিকেটের দৌরাত্ম্যে। এই সিন্ডিকেট কারা? তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে সরাসরি জনগণের পকেট কাটছে। তাই গরিব নিম্নবিত্ত-মধ্যবিত্তদের সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্য কেনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তারা আরও বলেন, টিসিবি পণ্য ক্রয়ে ডিলারের স্বজনপ্রীতি ও অনিয়মের ছড়াছড়ি। ভোর রাতে লাইনে দাঁড়িয়েও নারী-পুরুষ পাচ্ছে না টিসিবি পণ্য। তাই পণ্য সঠিকভাবে বিতরণ তদারকি করতে মনিটারিং জোরদার করা প্রয়োজন। এছাড়াও সাতক্ষীরা জেলা প্রশাসনের তথ্যমতে ভূমিহীন মুক্ত সাতক্ষীরার কয়েকটি উপজেলা। অথচ ভূমিহীন পরিবারের ছড়াছড়ি। তাই তাদের তালিকা সঠিকভাবে পুনরায় প্রস্তুত করে মুজিব বর্ষের ঘর প্রদান করার আহবান জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক