শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭’র সমাপনী ও পুরস্কার বিতরণ

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ বালক অনূর্ধ্ব ১৭’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুন) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সদরের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মো. সজীব খান, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শামস ইসতিয়াক শোভন। এসময় উপস্থিত ছিলেন, সদর সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, বিসিবি কোচ মো. মোফাছছিনুল ইসলাম তপু, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী।

উল্লখ্য ফাইনাল খেলায় ভোমরা ইউনিয়ন ফুটবল দল ১/০ গোলে লাবসা ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে। খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন, পিপুল খান, সহকারি রেফারী একরামুজ্জামান জনি, রফিকুল ইসলাম খান, মনিরুল ইসলাম মনি।

এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংস্থা ও ফুটবল এ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান