বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুব মহিলা লীগের আয়োজনে (০৬ জুলাই) শনিবার সাতক্ষীরা ল কলেজে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকীর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেপ্রেধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহানা মহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. আনীত মূখার্জী, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, সদস্য নাজমুন নাহার মুন্নি, জেলা কৃষকলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহফুজা রুবি, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের নুরুনাহার, মারিয়া সুলতানা, খুকু মনি প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সাম্প্রদায়িক অপশক্তি নির্মুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলশ ভাবে কাজ করছেন।

শেখ হাসিনার নেতৃত্বে দেশে পদ্মাসেতু নির্মাণ করা হয়েছে। বর্তমান সরকার নারীদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, শিক্ষা ভাতা সহ নারীদের উন্নয়নে ব্যাপক কাজ করে চলেছেন। নারীদের অধিকার আদায়ে যুব মহিলা লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাতক্ষীরায় যুব মহিলা লীগকে শক্তিশালী করতে সকল নারীদের ঐক্যবদ্ধ হতে হবে।

একই রকম সংবাদ সমূহ

এক বছরের মধ্যেই স্থানীয় সরকারের সব ভোট, অক্টোবরে হতে পারে ইউপি নির্বাচন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)।বিস্তারিত পড়ুন

জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান

২০২৬-২৭ অর্থ বছরের সদ্য পাস হওয়া বাজেট জামায়াতে ইসলামীর তৈরি ছায়া বাজেটেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের কলেজছাত্র সোহানের মানবিক উদ্যোগের প্রশংসা করে তারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • সাতক্ষীরায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত
  • গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ
  • নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন
  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন
  • জুলাই আন্দোলনের দুই বছর : কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা