বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক বিপ্লবকে হুমকি, থানায় অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি: সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরা শহরের রসুলপুরের এক সাংবাদিক বিপ্লবকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই সাংবাদিককে শুক্রবার (৪ মার্চ) রাতে কাশেমপুর মাদরাসাতুন নূল আল আরাবিয়া মাদ্রাসার শিক্ষক হাবিবুল্লাহ সেলফোনে হুমকি দিয়েছে।

সাংবাদিক ওমর ফারুক বিপ্লব দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত। এবং তিনি সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্বরত। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক হাবিবুল্লাহকে বিবাদী করে ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক বিপ্লব শুক্রবার (৭ মার্চ) সকালে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কাশেমপুর মাদরাসাতুন নূল আল আরাবিয়া মাদ্রাসার শিক্ষক অভিযুক্ত হাবিবুল্লাহ এর বিরুদ্ধে গত ০৪ মার্চ ২০২৫ ইংরেজি তারিখ ‘মাদ্রাসা ছাত্রীকে শিক্ষক হাবিবুল্লাহ কুপ্রস্তাব’ শিরোনামে বিভিন্ন অনলাইন সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়।

এর জেরে ওই দিন রাত ১১.২২ ঘটিকার সময় অভিযুক্ত হাবিবুল্লাহ মোবাইল নং +৮৮০৯৬৪৯৩৩৩৪৩৫ থেকে ভুক্তভোগী সাংবাদিকের ০১৯৩৩৮৪৮৩৪১ নম্বরে ফোন দিয়া অশ্লীল গালিগালাজ করতঃ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি’র পাশাপাশি ভুক্তভোগীর সাংবাদিকতার স্বাদ মিটাইয়া দিবে, পথেঘাটে ফাকা পাইলে হাত পা ভেঙ্গে দিবে এবং খুন জখম করিবে হুমকি প্রদান করেন।

তাছাড়াও হাবিবুল্লাহ ভুক্তভোগী সাংবাদিকের গ্রামের লোকজনদের নিকট তার ক্ষতি করিবে বলিয়া বিভিন্ন আস্ফালন করিতে উদ্যত হয়। এরপরেও উক্ত ঘটনা নিয়ে গত ০৫ মার্চ ২০২৫ ইংরেজি তারিখ ‘মাদ্রাসা ছাত্রীকে শিক্ষক হাবিবুল্লাহ কুপ্রস্তাব’ শিরোনামে দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকায় প্রকাশিত হয়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, ভুক্তভোগী সাংবাদিকের দেওয়া একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর