শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহতের ঘটনায় ট্রাকচালক ও হেলপার গ্রেপ্তার

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাক ড্রাইভার ও হেলপারকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা মো. রেজাউল করিম (৩৮) ও মো. ইয়াকুব হোসেন(২২)। এরা সকলেই কালিগঞ্জ উপজেলার বাসিন্দা।

শনিবার দিনগত রাত সাড়ে তিনটায় সাতক্ষীরার কালীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার এএসপি নাজমুল হক।

র‍্যাব কমান্ডার জানান, শনিবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিজিবি ক্যাম্পের সামনে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হন। এরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এলাকার অসীম কুমার বিশ্বাস ও তার স্ত্রী ছবি বিশ্বাস। এতে গুরুতর আহত হন প্রাইভেটকারটির চালক রফিকুল ইসলাম সজীব।

অসীম কুমার বিশ্বাস খুলনা-মোংলা রেলপথ প্রজেক্টে ইঞ্জিনীয়র হিসাবে কাজ করতেন।

অধিনায়ক আরও জানান, দুর্ঘটনার পর থেকেই ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চালক ও হেলপারকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়