শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী লকডাউনের ৪র্থ দিন

করোনা সংক্রমণ রোধে সাতক্ষীরায় চলছে সাতদিনের লকডাউন। সাতক্ষীরা জেলা প্রশাসন ঘোষিত সাত দিনের এ লকডাউনের ৪র্থ দিনে তিন স্তরে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। সড়কে পুলিশ, সীমান্তে বিজিবি ও মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মধ্যদিয়ে চলছে লকডাউন।

তবে কঠোর বিধি নিষেধ থাকলেও মানছে না মানুষ। গত ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রথম ধাপের সাতদিন লকডাউন ঘোষণা করে সাতক্ষীরা জেলা প্রশাসন। লকডাউনের চতুর্থ দিনে বেশ কিছু কঠোর বিধি নিষেধ লক্ষ্য করা গেলেও সাধারণ মানুষ মানছেন না বিধি নিষেধ। লকডাউন চলাকালে সাতক্ষীরার সাথে খুলনা ও যশোরের সংযোগস্থলে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে একইভাবে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভোমরা স্থল বন্দরে আসা ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের বন্দরে খোলামেলা চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে সাতক্ষীরা সীমান্ত পথে বৈধ-অবৈধ যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সীমান্ত জুড়ে টহলে রয়েছে বিজিবি সদস্যরা। সীমান্ত এলাকায় কঠোর নজরদারী, টহল তৎপরতা এবং বিশেষ অভিযান পরিচালনা করছে বিজিবি। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, গণমানুষকে আরও সচেতন হতে হবে। এখনো প্রয়োজনে-অপ্রয়োজনে অনেকেই বের হচ্ছেন।

কঠোর অবস্থানে জেলা পুলিশ। বেআইনিভাবে চলাফেরার জন্য মামলা, জরিমানা এবং গাড়ি জব্দ করা হচ্ছে। লকডাউন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আল মাহমুদ বলেন, সাতক্ষীরায় তার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৩৬ কিঃ মিঃ স্থল সীমানা এবং ১৮ কিলোমিটার নদী সীমানা সর্বমোট ৫৪ কিঃ মিঃ এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা প্রদান করে আসছে বিজিবি জোওয়ানরা। গত ২৮ এপ্রিল হতে ৫ জুন পর্যন্ত সর্বমোট ৬৮৪টি অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে ৩৯জন (বাংলাদেশী-৩৮ জন ও ভারতীয় ১জন) এবং ২জন মানবপাচারকারী আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের মধ্যে খাদিজা বিবি নামের এক ভারতীয় নাগরিককে বিএসএফ’র নিকট হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, জেলার ২৪ লাখ মানুষের জীবনের কথা চিন্তা করে প্রথম পর্যায়ে সাতদিনের লকডাউন দেয়া হয়েছে। চলমান লকডাউন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা কামনা করে তিনি বলেন, সীমান্তে রয়েছে অতন্ত্র প্রহরী বিজিবি, জেলা ও উপজেলা শহর হয়ে প্রান্তিক পর্যায়ে রয়েছে পুলিশ, র‍্যাবসহ সরকারের অন্যান্য বাহিনী। মানুষের সাথে ভাল আচরণের মধ্যদিয়ে ঘরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কাজ করে যাচ্ছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবেবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত
  • জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে
  • জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত