সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

পরে সেখানে বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মণ্ডলের সভাপতিত্বে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ূন কবির।

এসময় জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের দিন আমাদের সাতক্ষীরা অঞ্চলের দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে। প্রকৃতির সঙ্গে টিকে থাকতে হলে বেশি বেশি গাছ রোপণ করতে হবে। ফলের মাধ্যমে খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ হয়।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করা যায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষাসহ ভূমণ্ডলকে টিকিয়ে রাখার জন্য বৃক্ষের ভূমিকা অপরিসীম। বাড়ির আঙিনায় ও পতিত জমি খালি ফেলে না রেখে সেখানে ফল ও শাক সবজি আবাদ করার আহ্বান জানান জেলা প্রশাসক।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ জোহরা, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নরুল আমিন প্রমুখ।

মেলায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৩টি স্টল অংশ নিয়েছে। এসময় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন