মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ল্যাগেজ পার্টির হাতে কাস্টমস রাজস্ব কর্মকর্তা শারীরিক ভাবে লাঞ্চিত : আটক ১

ভারত থেকে আসা ল্যাগেজ পার্টির বিপুল পরিমান চোরাচালানী পন্য আটকের ঘটনায় বেনাপোল কাস্টমস চেকপোস্টে একজন রাজস্ব কর্মকর্তার ওপর হামলা হয়েছে। রবিবার সকালে কাস্টমস’র পক্ষ থেকে মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়। যার মামলা নম্বর -৫।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন-কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, ভারত থেকে আসা বাংলাদেশী পাসপোর্ট যাত্রী মোছা: রোকশানা খাতুন যার পাসপোর্ট নম্বার –অ-০৬০৬৭৮৬৪। সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশের ঢোকার পর কাস্টমস স্ক্যানিং মেশিনে ব্যাগজ দিলে তাতে বিপুল পরিমান চোরাচালানী পন্য দেখা যায়। যাতে সরকারের ১০ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল।

কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাবেরা শারমিন ব্যাগেজ গুলো আটক করলে রোকশনা ও তার সঙ্গীয় লোকজন কাস্টমস ঐ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। পরে আটক ল্যাগেজ ছিনিয়ে নেওয়ার চেস্ট করে ব্যর্থ হয়। কাস্টমস ও পুলিশের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা হলে রোকশনার সঙ্গীয় লোকজন পালিয়ে যায়। রোকসনা একজন ল্যাগেজ পার্টির সদস্য। সে প্রতিমাসে ৩/৪বার করে ভারতে যায় এবং বিপুল পরিমান ভারতীয় পন্য এনে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। সরকারী রাজস্ব ফাঁকি রোধে বর্তমানে কাস্টমস চেকপোস্টে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়।
বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম জানান, চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরন করা হচ্ছে। রেলে যোগেও ল্যাগেজ পার্টির দৌরাত্ম বন্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক