সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে নলেজ শেয়ারিং অন ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে নলেজ শেয়ারিং অন ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সিসিডি বাংলাদেশের আয়োজনে ও ইন্টারনিউজের এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতির কনফারেন্স রুমে শনিবার (১২ আগস্ট) সকাল ১০ টায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ইনকিলাবের সাতক্ষীরা প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু, সাউথ এশিয়ান টাইমস এর সাতক্ষীরা প্রতিনিধি এবিএম মোস্তাফিজুর রহমান, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিন এর সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, সকালের সময় এর সাতক্ষীরা প্রতিনিধি এসকে কামরুল হাসান, দৈনিক গ্রামের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি রেজাউল ইসলাম, দৈনিক কাফেলার বার্তা সম্পাদক এম রফিক, যুগের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক খন্দকার আনিসুর রহমান, দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিবেদক ও বাংলা ট্রিবিউনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান সরদার, ভয়েজ অব সাতক্ষীরার বার্তা সম্পাদক সাহিদুর রহমান ও আমাদের সময় এর দেবহাটা উপজেলা প্রতিনিধি দীপঙ্কর বিশ্বাস এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

এ সময় ফ্যাক্ট চেকিং বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময় এর সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল ও তথ্য অধিকার আইন ও সাইবার নিরাপত্তা আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।

অনুষ্ঠানে ফ্যাক্ট চেকিং কি, ফ্যাক্ট চেকিং কেন প্রয়োজন, কিভাবে ফ্যাক্ট চেকিং করতে হয়, ছবি, ভিডিও, তথ্য যাচাই প্রক্রিয়া, ভুল তথ্য, মিথ্যা তথ্য, গুজব, কোন সংবাদের ক্ষেত্রে ফ্যাক্ট চেক করতে হবে এবং যাচাই করার রিপোর্ট কিভাবে উপস্থাপন করতে হবে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় সকল অংশগ্রহণকারীগন স্বতঃস্ফুর্তভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের ফেক নিউজ, প্রপাকান্ড বিষয়ে সতর্ক থেকে সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া ফ্যাক্ট চেকিংএর বিভিন্ন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।

একই রকম সংবাদ সমূহ

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা