বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৫০তম আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় ৫০তম আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর দ্বিতীয় রাউন্ডের খেলা
অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে দ্বিতীয় রাউন্ডের খেলার উদ্বোধন করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল।

৫০তম আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর দ্বিতীয় রাউন্ডের খেলায় উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক
কঙ্কন কুমার দাশ, ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সহ-সভাপতি নুর ইসলাম, সহকারি শিক্ষক মো. আজিজুর রহমান, ফয়জুল হক বাবু, মো. আবুল হোসেন, সুকুমার সরকার, রুহুল আমিন বাবলু, রমেশ চন্দৃ সরকার প্রমুখ।

আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর দ্বিতীয় রাউন্ডেরখেলায় অংশ নেয় জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয় বনাম পল্লী উন্নয়ন উচ্চ
বিদ্যালয়। খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোলের খো না পাওয়ায় খেলা রুপ নেয় টাইবেকারে। টাইবেকারে জিজিকে এইচ কানাই লাল মাধ্যমিক বিদ্যালয় ২-১ গোলে জয়লাভ করে এবং পৌছে যায় সেমিফাইনালে। দিনের অপর খেলায় মুখোমুখি হয় ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বনাম হযরত আবুবক্কর (রা.) সিনিয়র সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা।

খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোলের খো না পাওয়ায় খেলা রুপ নেয় টাইবেকারে। টাইবেকারে হযরত আবুবক্কর (রা.) সিনিয়র সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা ৩-২ গোলে জয়লাভ করে এবং পৌছে যায় সেমিফাইনালে। অপর খেলায় অংশ নেয় এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসা যথাযথ কাগজ-পত্রাদি আনতে না পারায় কমিটির সিদ্ধার্ন্ত মোতাবেক শাল্যে মাছখোলা দাখিল মাদ্রাসাকে বিজয়ী ঘোষণা করা হয়।

পূর্বেই দ্বিতীয় রাউন্ড শেষ করে সেমিফাইনালে গিয়েছিল ডিবি ইউনাইটেড হাইস্কুল। খেলার ম্যাচ রেফারী ছিলেন মিজানুর রহমান, কবিরুল ইসলাম সুজন ও কনক কুমার মাঝি। ম্যাচ কমিশনার ছিলেন মনোরঞ্জন কুমার বিশ্বাস
ও হাবিবুর রহমান। ৫০তম আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর ডিবি ইউনাইটেড হাইস্কুল
ফুটবল মাঠে।

সাতক্ষীরায় ৫০তম আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল
প্রতিযোগিত-২০২৩ এর দ্বিতীয় রাউন্ডের খেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর

এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে—এমন তথ্য ছড়িয়ে পড়ারবিস্তারিত পড়ুন

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী

বিএনপি সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষণমূলক বা স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ