মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আগরদাঁড়ী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কমকান্ড তুলে ধরেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কমকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে সদরের আগরদাঁড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রামেরডাঙ্গা গ্রামে বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমি মা বোনদের কথা শোনার জন্য উঠান বৈঠক করে থাকি। আমি চেয়েছিলাম দুয়ারে রবি। আমি বাড়িতে বাড়িতে যেতে চেয়েছিলাম। কিন্তু করোনার কারণে তা পারিনি। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার ভালো কাজ করেছে বলেই কমিউনিটি ক্লিনিক এর জন্য জাতিসংঘ পুরস্কার পেয়েছেন। জননেত্রী শেখ হাসিনা মায়েদেরকে অনেক সন্মানিত করেছেন।

পিতার নামের পাশে মায়ের নাম লিপিবদ্ধ করেছেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। দেশের
সর্বস্তরের জনগণের কথা ভাবেন জননেত্রী শেখ হাসিনা। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে দেশের মানুষ খুশি।

যেকারণে দেশের মানুষ আবারো আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকেই দেশের প্রধানমন্ত্রী করবে। কারণ দেশ ও জাতির উন্নয়নে এ দেশে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।”

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাষ্টার
মো. মফিজুর রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য
এসএম শওকত হোসেন, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন
সেলিম যাদু, জেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য প্রভাষক মইনুল ইসলাম, সাংবাদিক ইয়ারব হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলা শিক্ষক
সমিতির সভাপতি ও সাবেক ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, মানস সোম প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ, এলাকার
গন্যমান্য ব্যক্তিবগ এবং এলাকার সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম।

একই রকম সংবাদ সমূহ

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা