বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার চাঁদপুর আদর্শ কলেজের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায়
সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ এ.আর.এম মোবাশ্বেরুল হক জ্যোতি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ গভর্নিং বডির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর
ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“আজ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। দেশের সূর্য সন্তানদের
হারানোর দিন। বাঙ্গালি জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক দিন। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় যখন নিশ্চিত, ঠিক তখন পাকিস্থান হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আঁধারে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে পৈশাচিক কায়দায় নির্মমভাবে হত্যা করে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের হত্যাকান্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা যা বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিল। স্বাধীনতাবিরোধী চক্র বুঝতে পেরেছিল, পরাজয় তাদের অনিবার্য। জাতির এই শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে এ মাটিতে ওরা বসবাস করতে পারবে না। যুদ্ধবিধ্বস্থ এই দেশ আবার ফুলে ফলে ভরে উঠবে।

তাই পরিকল্পিতভাবে জাতিকে মেধা শুণ্য ও পঙ্গু করতে দেশের বরেণ্য সব ব্যক্তিদের রাতের অন্ধকারে পৈশাচিক কায়দায় হত্যা করে। জাতি আজ গভীর শ্রদ্ধাভরে দেশের সূর্য সন্তানদের স্মরণ করছে।” এসময় অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের উপাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ, কলেজের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম, কলেজের প্রদর্শক নিত্যানন্দ
সরকার প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. শহীদুর রহমান।

এসময় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক বাসুদেব সিংহ।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে