রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টের সেমিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় কলারোয়ার কয়লা প্রগতি সংঘকে ২-০গোলে হারিয়ে জয়লাভ করেছে ঝাউডাঙ্গা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

শনিবার (৫ডিসেম্বর ) বিকালে ঝাউডাঙ্গা হাইস্কুল মাঠে সরদার এ মজিদ স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলার প্রথমার্ধে ২৭ মিনিটে ঝাউডাঙ্গা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফুটবল দলের ১২ নম্বর জার্সিধারী খেলোয়াড় গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে ৮ মিনিটে ঝাউডাঙ্গা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ১৫ নম্বর জার্সিধারী খেলোয়াড় সাদ্দাম গোল করে দলের ব্যবধান বাড়ান। রেফারি শেষ বাঁশি বাজা পর্যন্ত আর কোন গোল না হওয়াই ওই দুই গোলে কয়লা প্রগতি সংঘ কে হারায় ঝাউডাঙ্গা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফুটবল দল।

খেলাটি পরিচালনা করেন ওয়াছি উদ্দিন খান পিপুল। তাকে সহযোগিতা করেন মনিরুজ্জামান মনি ও মনিরুল ইসলাম।

ধারাভার্ষে ছিলেন খায়েরুজ্জামান ও ইকবাল হোসেন রেডিও নলতা।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল খালেক, মাস্টার ইসহাক আলী, মুজিবুল হক পুলিশ, কলারোয়ার কেড়াগাছি সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, কলারোয়া নিউজ রিপোর্টার হাবিবুর রহমান রনি, ক্রীড়াপ্রেমী মাসুদ রানা, মোয়াল্লাম জাহাঙ্গীর হোসেন বুলু, আশরাফুল, আলামিন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

কলারোয়ায় আল-আমিন ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে দুই কোটি টাকা অর্থ আত্মসাতেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন