সাতক্ষীরার বড়খামার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যথাযথ মর্যাদায় ঈদের নামাজ অনুষ্ঠিত


সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের বড়খামার বটতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮.১৫মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন বড়খামার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আব্দুস সবুর।
নামাজে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মসজিদের খতিব ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, মজিদের সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের পরিচালক মাওলানা আনিছুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ সভাপতি আব্দুল গাফফার সান, মুয়াজ্জিন আব্দুস সাত্তার, বাবুর আলী, বজলুর রহমান তোতা, আব্দুল মমিন, আদম আলী, নজরুল ইসলাম যুব কমিটির সভাপতি ইলিয়াস হোসেন, সেক্রেটারি রবিবার ইউলাম
ঈদের নামাজে গ্রামের শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ প্রায় তিন হাজার মুসল্লিরা অংশগ্রহণ করেন।
স্থানীয় মুসল্লিরা জানান, এটি আমাদের গ্রামের ঐতিহ্য বাপ দাদার পূর্বপুরুষ থেকে সবাই মিলে একই স্থানে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। নিজে নিজেও কর্মব্যস্ততার কারণে একে অপরের সঙ্গে দেখা করা সম্ভব হয় না।
তবে ঈদ উপলক্ষে আমরা বছরে দুইটা দিন হলেও একে অপরের খোঁজখবর নিতে পারি। সেই ধারাবাহিকতায় এবারও ঈদুল ফিতর উদযাপন করেছেন। ঈদের নামাজ শেষ ফিলিস্তিনিসহ সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য দোয়া শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টির আশায় দিনটি উদযাপন করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন


