সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বিনেরপোতায় স্লুইচ গেট নির্মাণ কাজের উদ্বোধন করলেন, সাবেক এমপি হাবিব

হাবিবুল্লাহ বাহার, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার বিনেরপোতায় স্লুইচ গেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শহরের অদূরে বিনেরপোতা এলাকার কুলুটিয়া স্লুইসগেটের কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। এ কাজের নির্মাণ  ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৪৬ লাখ টাকা।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-২ এর  উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আসাফ-উ-দৌলা, কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নগরঘাটার সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার, বাংলাভিশন টিভি ও বাসসের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদসহ স্থাণীয় এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথি বিএনপি নেতা হাবিব এসময় বলেন, স্বৈারাচার শেখ হাসিনার আমলে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আমিন এন্ড কোং এর কাছ থেকে গোপালগঞ্জের জনৈক লিটু মিয়া মোল্লা প্রভাব খাটিয়ে নিয়ে নেন এ কাজটি। এরপর তিনি সেখানে তার ইচ্ছামত অনিয়ম দূনীর্তি করে কাজটি শুরু করেন।  

এক পর্যায়ে অনিয়ম দূনীর্তির খবর পেয়ে দুদক কর্মকর্তারা সরজমিনে এসে কাজটি বন্ধ করে দেন। দীর্ঘদিন এ কাজটি বন্ধ থাকার পর সাতক্ষীরার তালা, কলারোয়া ও সদর উপজেলার হাজার হাজার মানুষের দূভোর্গ ও দূর্দশার কথা চিন্তা করে তিনি (হাবিব) সংশ্লিষ্ট মন্ত্রানালয়ে কাজটি দ্রুত আবারো শুরু করার জন্য স্থানীয় জন প্রতিনিধি ও এলাকাবাসীর গণস্বাক্ষরিত আবেদন জমা দেন।

তার অক্লান্ত পরিশ্রমের পর আবারো পূনরায় কাজটি শুরু করার জন্য লিখিত অনুমতি দেন সংশ্লিষ্ট মন্ত্রানালয়। এরপর তিনি আজ এ নির্মান কাজের উদ্বোধন করেন।
এদিকে, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আমিন এন্ড কোং সঠিকভাবে এ কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য এসময় অঙ্গিকার করেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক