রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে ডি.বি. ইউনাইটেড হাই স্কুল মাঠে ব্রহ্মরাজপুর ইমারত শ্রমিক বনাম ব্রহ্মরাজপুর ভ্যান শ্রমিক দলের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

মিতা এন্টারপ্রাইজ, পূর্ব দহাখোলা, সাতক্ষীরার প্রোপ্রাইটর মো. আব্দুস সামাদের পরিচালনায় আয়োজিত খেলায় ইমারত শ্রমিক দল হলুদ জার্সি এবং ভ্যান শ্রমিক দল সবুজ জার্সি পরে মাঠে নামে।

খেলা পরিচালনা করেন মো. মোকলেছুর রহমান। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন ওজিয়ার রহমান ও জালাল।

ইমারত শ্রমিক দলের অধিনায়ক ছিলেন ইব্রাহিম এবং টিম ম্যানেজার আকবর হোসেন। অপরদিকে ভ্যান শ্রমিক দলের অধিনায়ক ছিলেন মো. রফিকুল ইসলাম এবং টিম ম্যানেজার আব্দুল খালেক।

উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে উভয় দল ২-২ গোলে সমতা অর্জন করে। পরে টাইব্রেকারে ব্রহ্মরাজপুর ইমারত শ্রমিক দল ১-০ গোলে ভ্যান শ্রমিক দলকে পরাজিত করে বিজয়ী হয়।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিতা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. আব্দুস সামাদ, মো. মিলন হোসেন, ব্রহ্মরাজপুর ইমারত শ্রমিকের সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, গ্রাম ডাক্তার জিয়াউর রহমান, প্রিমিয়ার সিমেন্টের খুলনা জোনের জোনাল ইনচার্জ সাখাওয়াত হোসেন এবং সাতক্ষীরা সদরের আরআই তানিম আহমেদ।

খেলা উপভোগ করতে মাঠে শত শত ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। শ্রমজীবী মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।

একই রকম সংবাদ সমূহ

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ঐতিহ্যবাহী আয়োজনে ‘অন্তঃকক্ষবিস্তারিত পড়ুন

  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী