শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের দুটি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিতদের শপথ গ্রহণ

সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং – খুলনা-১১৫৫) এবং ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং – খুলনা-১১৫৯) এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুন) বিকালে রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২ নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং – খুলনা-১১৫৯) এর প্রধান নির্বাচন কমিশনার মোঃ ছাইফুল করিম সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ভোমরা স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং – খুলনা-১১৫৫) এর প্রধান নির্বাচন কমিশনার শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা পরিষদের সাবেক সদস্য ও ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক আলহাজ্ব মো. আল ফেরদাউস আলফা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারণ সম্পাদক মাকছুদ খান, অর্থ সম্পাদক আবু মুসা, নির্বাহী সদস্য আলহাজ¦ রফিকুল ইসলাম, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং – খুলনা-১১৫৯) এর এর সহকারী নির্বাচন কমিশনার জিয়াউর বিন সেলিম যাদু, ভোমরা স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং – খুলনা-১১৫৫) এর সহকারী নির্বাচন কমিশনার শেখ জাহাঙ্গীর হোসেন শাহীন, সহকারি নির্বাচন কমিশনার এড. শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর শ্রমিক লীগের সদস্য সচিব মো. রমজান আলী, ভোমরা স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং – খুলনা-১১৫৫) এর সাবেক সভাপতি আনারুল ইসলাম গাজী, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হোসেন, ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং – খুলনা-১১৫৯) এর সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর শাহীন ও সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান প্রমুখ। ভোমরা স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং – খুলনা-১১৫৫) নবনির্বাচিত সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারুনার রশিদ এবং ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং – খুলনা-১১৫৯) এর নবনির্বাচিত সভাপতি আনারুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ নব-নির্বাচিতদেরকে শপথ পাঠ করান সম্মানিত অতিথি সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং – খুলনা-১১৫৯) এর সহকারী নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়