মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় প্রান গেল কাঠমিস্ত্রীর

সাতক্ষীরায় দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা মোড়ে এই ঘটনা ঘটে। নিহতের নাম সাইফুল ইসলাম(৪০)। তিনি সাতক্ষীরার বকচরা এলাকার লোকমান আলীর ছেলে।

এ ঘটনায় প্রাইভেটকার ও চালক সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ হেফাজতে থাকা প্রাইভেট কার চালক সুজন শেখ (৩৬)। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা।

উল্লেখ্য, ঘাতক প্রাইভেটকারটি সাতক্ষীরা বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলামের স্ত্রীকে বহন করে নিয়ে যাচ্ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে সাইকেল চালিয়ে বড় বাজারে যাওয়ার সময় বকচরা এলাকায় কাঠমিস্ত্রী সাইফুল ইসলাম এক ব্যক্তির সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় পিছন থেকে দ্রুতগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো -গ-২৩-৭২১৯) সাইফুলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা চালক সুজন শেখকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং সেটি ভাংচুর করে।

আটককৃত সুজন শেখ নীলডুমুর বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলামের প্রাইভেটকার চালান। বুধবার সকালে ঢাকা থেকে বিজিবির ওই কর্মকর্তার স্ত্রীকে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনি ১৭ বিজিবি ব্যাটালিয়নে পৌছে দেওয়ার জন্য বের হন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স,ম কাইয়ূম জানান, ঘাতক প্রাইভেটকারটি ও তার ড্রাইভারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সবকিছু পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম জানান, অসাবধনতা বশতঃ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি আমার স্ত্রীকে বহন করছিল। নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরন দেওয়া হবে। বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে সরকারের মন্ত্রিসভা। তবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাবিস্তারিত পড়ুন

  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ