শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুন) বিকাল ৫ টায় পাকাপোল মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সাধারণ সম্পাদক জামাল আহমেদ বাদল এর সঞ্চালনায় ও সভাপতি জুম্মান আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্মাণ শ্রমিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম, সহ-সভাপতি মো. সাইদুল ইসলাম, সঞ্জয় দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (বাবু), মো. শাহিনুর সরদার, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জাামান (মনি), সহ সাংগঠনিক সম্পাদক মো. মিলন হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. মাহবুবর রহমান, পৌর শাখার আহবায়ক শরিফুল ইসলাম, কলারোয়ার নজরুল ইসলাম, তালার শফিকুল ইসলাম, হাসান, মুন্সিগঞ্জের জাকির হোসেন, আবু বক্কর, মাসুম ও মফিজুল ইসলাম প্রমূখ।

সভায় সংগঠনের তহবিল বৃদ্ধিকরণ, অধিকার বঞ্চিত শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন করা, প্রত্যেক উপজেলার সম্মেলন দ্রুত শেষ করা, মাসিক চাঁদা সংগ্রহ, আয় ও ব্যয়’র অনুমোদন এবং সংগঠন পরিচালনার বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান