শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সেমিনার

“ইউজ হার্ট ফর এভরি হার্ট” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব হার্ট দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আয়োজনে মেডিকেল কলেজর পরীক্ষা কেন্দ্রে মেডিকেল কলেজ কার্ডিওলজি বিভাগের আয়োজনে মেডিকেল কলেজ কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. সঞ্জয় সরকারের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনস্যালটেন্ট ডা. সুমন কুমার দাস।

বিশেষ অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা.রুহুল কুদ্দুস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই-খুদা, সাতক্ষীরা মেডিকেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর এ.এইচ.এস.এম কামরুজ্জামান, স্বাচিপ ও বিএমএ’র সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন, সহযোগি অধ্যাপক ও মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, সহযোগি অধ্যাপক ও গাইনী বিভাগীয় প্রধান ডা.শঙ্করপ্রসাদ বিশ্বাস, সহযোগি অধ্যাপক ও সার্জারী বিভাগীয় প্রধান ডা. মো. শরীফুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান, মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি জুনিয়র কনসালটেন্ট ডা. মো. আহছানুল কবির শাহিন প্রমুখ। সেমিনারে বক্তারা বলেন, সঠিক খাদ্যাভাস ও নিয়মিত শরীর চর্চার মাধ্যমে অনেকাংশে হৃদরোগ কমিয়ে আনা যায় এবং সুস্থ থাকা যায়।

অন্যান্য রোগের তুলনায় হৃদরোগে মৃত্যুর হার সবচেয়ে বেশি। প্রতি দুই মিনিটে দেশে একজন মানুষ হৃদরোগে মারা যান। আর প্রতি ঘণ্টায় মারা যান প্রায় ৩২ জন। দিনে এর সংখ্যা দাঁড়ায় প্রায় ৭৬৯ জনে। যার সংখ্যা মাসে ২৩ হাজার ৮৩। হিসাব অনুযায়ী, প্রতিবছর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ২ লাখ ৭৭ হাজার মানুষ। এর ২৪ শতাংশের জন্য দায়ী তামাক। তামাক ব্যবহারজনিত অসুখে দেশে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। তামাকজনিত হৃদরোগের
ঝুঁকি হ্রাসে শক্তিশালী আইন প্রয়োজন বলে সেমিনারে বক্তারা জানান।

পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে গুরুত্ব সহকারে। অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ, জাতীয় চারনেতা, করোনায় মৃতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ