শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির লিঃ ৮৬/সাত এর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ জুলাই) বিকালে সংগঠনের ভবনে ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ ৮৬/সাত এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জিয়াউর বিন সেলিম যাদু’র সভাপতিত্বে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এসময় শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সি এন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, ভোমরা স্থলবন্দর সি এন্ড এফ কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন প্রমুখ। এসময় শফথ বাক্য পাঠ করেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ রেজিঃ ৮৬/সাত এর ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি- মো. ফিরোজ হোসেন, সহ-সভাপতি মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুজ্জামান, কোষাধ্যক্ষ মো. মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, সদস্য কাজী আক্তার হোসেন, মো. মাসুদ রানা, মো. মিজানুর রহমান, অমিত কুমার ঘোষ ও মো. আল-মামুন। ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির লিঃ ৮৬/সাত এর নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদেরকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জিয়াউর বিন সেলিম যাদু।

একই রকম সংবাদ সমূহ

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ