রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট ইউনিটের রান্না করা খাবার বিতরণ

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনে ৩০ দিনে কর্মহীন হয়ে পড়া প্রায় ১০ হাজার অসহায় পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট।

গত ২৩/০৬/২০২১ তারিখ হতে শুরু হয়ে ২৪/০৭/২০২১ তারিখ পর্যন্ত ব্যাপি কার্যক্রমের শেষ দিন শনিবার (২৪ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা পৌর এলাকার
দীঘির পাড়, পিএন মাধ্যমিক বিদ্যালয় মোড়, বকুলতলা মোড় ও সাতক্ষীরা ‘ল’ কলেজ মোড়সহ পৌরসভার কয়েকটি এলাকায় এ রান্না করা খাবার বিতরণ করা হয়।

দেশব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা ভেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট আত্মমানবতার সেবায় প্রতিদিন
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতালসহ সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ রান্না করা খাবার বিতরণ করেছে সংগঠনটি।

মাস ব্যাপি কার্যক্রমের শেষ দিনে খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে অসহায় কর্মহীন মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট
সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ নুরুল হক, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য
প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান, আজীবন সদস্য জাহাঙ্গীর কবীর, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান শেখ মুছা কাজিম আশিক, ডেপুটি চীপস মো. ইলিয়াছ হোসেন, যুব সদস্য মীর মনোয়ার
হোসেন, আয়েশা খাতুন, কাজী মুনতাসীর আহমেদ, এস.এম সাইফুল ইসলাম, মো. আরিফ চৌধুরী, শোভন মিত্র, মেহেরুন ফেরদৌস, শেখ মুসতাকিম, রুখসানা পারভীন ও আল মীর্জা প্রমুখ।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটেরনকর্মকর্তা ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ICT কোচিংবিস্তারিত পড়ুন

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,বিস্তারিত পড়ুন

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

  • শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক