শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার হলরুমে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র সভাপতিত্বে আলোচনা সভা, রান্না করা খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আবু শোয়েব এবেল।

সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাবেক সেক্রেটারী আলহাজ্ব শেখ আজিজুল হক, কাথন্ডা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গফ্ফার, কাজী আব্দুল আহাদ, আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসেন, উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান, সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী, প্রভাষক নুর আহম্মাদ, প্রভাষক মো. আনারুল ইসলাম, প্রভাষক মো. মনিরুল ইসলাম, প্রভাষক নাছির উদ্দীন, মো. তৈয়্যবুর রহমান।

মো. আবুল বাসার, মো. মোমিন আলী, মো. মিজানুর রহমান, মো. শহিদুল্লাহ, মেহেরুন নাহার, সাজেদা খাতুন, এন.ইউ.এম সাইফুল আলম, মো. আব্দুল করিম, মো. আব্দুল হামিদ, মো. আমিনুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান, মো. সাইফুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. জাকারিয়া হোসাইন, মো. শামছুর রহমান, মোছা. সেলিনা খাতুন প্রমুখ। এসময় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হামিদ আজাদী।

ক্যাপশন : সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীর দোয়া অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিসহ অতিথিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা