মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা জাসাস থেকে ২২ নেতার পদত্যাগ

সাতক্ষীরা জেলা জাসাসের ৫৫ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটির ২২ সদস্য পদত্যাগ করেছেন। এরমধ্যে ৬ জন যুগ্ম আহবায়ক এবং ১৬ জন আহবায়ক কমিটির সদস্য। কোন স্বার্থানেশী ব্যক্তি বা গোষ্টির দ্বারা প্রভাবিত হয়ে কমিটি গঠনের অভিযোগে নেতারা একযোগে পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। জেলা জাসাসের আহবায়ক সালাউদ্দিন লিটন বরাবর উক্ত পদত্যাগপত্র দাখিল করা হয়েছে।

পদত্যাগপত্রে বলা হয়েছে “আমরা নিম্নস্বাক্ষরকারীগণ দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে সাতক্ষীরা জেলা জাসসের রাজনীতির সাথে যুক্ত থেকে বিএনপি নির্দেশিত রাজপথের প্রতিটি আন্দোলন সংগ্রামে নিয়োজিত থেকে রাজপথ দখলে রেখেছি এবং রাখছি।”

পদত্যাগপত্রে আরো বলা হয়েছে, “সম্প্রতি কেন্দ্রীয় জাসস কর্তৃক ৫৫ সদস্য বিশিষ্ট জেলা জাসসের একটি অনাকাঙ্খিত আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটি কোন স্বার্থন্বেষি ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। পাশপাশি উক্ত কমিটিতে যোগ্যতা ও দক্ষতার মানদন্ড চরমভাবে ভুলুণ্ঠিত হওয়া পরিদৃষ্ট হচ্ছে। সেকারণে উক্ত কমিটির উল্লেখিত পদ থেকে আমরা নিম্নস্বাক্ষরকারী ব্যক্তিগণ স্বপ্রণোদিত ভাবে পদত্যাগ করলাম। ইহা আপনার জ্ঞাতার্থে নিবেদিত হলো।”

পদত্যাগকারীরা হলেন যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজামান, মহিদুল ইসলাম, ইমরান হোসেন, মোঃ ইদ্রিস গাজী, মোঃ রায়হান হোসেন রাজু ও মোঃ শাকিল হোসেন। এছাড়া আহবায়ক কমিটির সদস্যরা হলেন, মোঃ মোক্তার মোড়ল, সালমান হোসেন উজ্জ্বল, মোঃ আব্দুল আলিম, মোঃ ফরহাদ হোসেন, মোঃ খসরু কবির সানি, মোঃ মিলন হোসেন, মোঃ সাকিব হাসান, মনিরুল ইসলাম বাবু, সাহানুল বোরহান, মোঃ লিটন, মোঃ আবু মুছা, প্রদীপ কুমার দাস, দীপংকর দাস, মোঃ নাজমুল হাসান, জহুরুল ইসলাম বাবু ও মোঃ জাহাঙ্গীর আলম। প্রেসবিজ্ঞপ্তি

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী