শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা নারকেলতলা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র জমা

নিজস্ব প্রতিনিধি : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৪বছর পর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শহরের নারকেলতলা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা জেলা ট্রাক – ট্যাংকলরী ট্রাক্টর কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-খুলনা-৭৬৪) এর ত্রিবার্ষিক নির্বাচনের লক্ষ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছে প্রার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) মনোনয়ন পত্র জমা দেয়ার দিনে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে ইউনিয়ন কার্যালয়। গত ১৪, ১৫ ও ১৬ নভেম্বর ছিল মনোনয়নপত্র সংগ্রহের দিন।গত তিন দিনে ত্রিবার্ষিক নির্বাচনে ১৬ টি পদের বিপরীতে মনোনযনপত্র বিক্রি হয়েছিল ৩৬ টি এবং সোমবার (১৮ নভেম্বর) মনোনয়ন পত্র জমা পড়েছে ২৭ টি। উৎসব মূখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে প্রার্থীগন মনোনয়ন পত্র জমা দেন। সভাপতি পদে মো. গোলাম মোস্তফা ও মো. আমিনুর রহমান, সহসভাপতি পদে মো. রেজাউল ইসলাম রেজা ও মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক পদে মো. মজনুর রহমান ও কাজী ওহিদুল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পদে বাবলুর রহমান ও এরশাদ আলী সানা, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আব্দুস সালাম ও মো. আব্দুল গফফার, কোষাধ্যক্ষ পদে মো. কালাম হোসেন ও শাহজাহান শেখ, অফিস সম্পাদক পদে মো. আব্দুল আহাদ ও আব্দুর রশিদ, সড়ক সম্পাদক পদে মোঃ ইকবাল হোসেন ও মামুন কবির, কার্যনির্বাহী সদস্য পদে মো. আল-আমিন, মো. রইচ উদ্দীন, মো. বেল্লাল হোসেন, শেখ মনিরুল ইসলাম, বেল্লাল মিয়া, ফরহাদ হোসেন, শাকিল হোসেন, সুশংকর কুমার দাস, নিরান চন্দ্র সাধু, জহুর আলী ও মিজানুর রহমান মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আলমগীর কবীর, সদস্য সচিব সাবেক পৌর কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, সদস্য সাবেক পৌর কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, প্রভাষক কাজী আব্দুস সবুর, এডভোকেট জাহাঙ্গীর আলম এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক মাসুম বিল্লাহ শাহিন প্রমুখ। নির্বাচনী তফসীল অনুযায়ী ১৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২০ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন, আগামী ২৪ নভেম্বর প্রতিক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ৭ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৭/১২/২০২৪ তারিখ সকাল ৮ টা হতে বিরতিহীনভাবে বিকাল ৪:০০ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং -খুলনা -৭৬৪) এর শ্রমিকরা ত্রিবার্ষিক বার্ষিক নির্বাচনে ১৬৭১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান