শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা বোটানীক্যাল সোসাইটির হেমন্তকালীন পরিবেশ আড্ডা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হেমন্তকালীন পরিবেশ আড্ডার আয়োজন করেছে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

২০ নভেম্বর,বুধবার বিকাল ৪ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরের ভেষজ উদ্যানে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির উদ্যোগে পরিবেশ সচেতন তরুণ প্র‍জন্মকে নিয়ে হেমন্তকালীন পরিবেশ আড্ডা অনুষ্ঠিত হয়।

হেমন্তকালীন পরিবেশ আড্ডায় সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলামের সভাপতিত্বে ও সদস্য ,সিয়াম রহমানের সঞ্চলনায় উপস্থিত ছিলেন
কার্যনির্বাহী সদস্য ইখতিয়ার উদ্দিন,
সোহাগ হোসেন, ইমরান হোসেন,ঝুমা মারিয়ম, রতনা খাতুন,এস. এম একরামুল হক,রিদওয়ান,মাসুদূর রহমান, নজমুজ সাকিব,সৈয়দ শামসের ই এলাহী,মুজাহিদ বিন ফিরোজ প্র‍মুখ।

হেমন্তকালীন পরিবেশ আড্ডায় মূলত জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব এবং এই সমস্যার পেছনের কারণগুলো চিহ্নিত করার বিষয়গুলো নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। কার্বন নিঃসরণ কমিয়ে আনার পদক্ষেপগুলো কতোটা বাস্তবাসম্মত এবং এর প্রধান চ্যালেঞ্জগুলো কী কী সে বিষয়গুলো তুলে ধরেন বক্তারা।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় একজন সচেতন নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব কতটুকু পালন করছি সে প্রশ্ন এখন চিন্তার বিষয়। পরিবেশ রক্ষায় সচেতনতা এখন ব্যক্তিপর্যায়ে সীমাবদ্ধ না রেখে সামাজিক, রাষ্ট্রীয়পর্যায়ে ছড়িয়ে দেওয়ার বিকল্প নেই।পরিবেশ আন্দোলন এখন সময়ের দাবি।

তিনি আরো বলেন,তরুণ সমাজ এখন অনেক সচেতন।পরিবেশ রক্ষার আন্দোলন শুধু তাত্ত্বিক নয়, এটি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক আন্দোলনও। এই আন্দোলনে তরুণ সমাজ যত বেশি যুক্ত হবে আন্দোলন ততই শক্তিশালী হবে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান