শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে শিক্ষকদের কর্মবিরতী ও মানববন্ধন

কর্মস্থলে নিরাপত্তার দাবীতে সারাদেশের ন্যায় বিসিএস শিক্ষক সমিতি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ শাখার উদ্যোগে কর্মবিরতী ও মানববন্ধন পালিত হয়েছে।

রবিবার (১২ জুন) সকালে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের সকল শিক্ষক অংশ গ্রহণ করেন।

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের উপর নেক্কারজনক সন্ত্রাসী হামলা, লাঞ্চনা ও কটুক্তির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল।

কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও সাধারণ শিক্ষক সমিতির ইউনিট সম্পাদক শফিকুর রহমানের সঞ্চলনায় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক স্বপন কুমার ঘোষ, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. আজিজুর রহমান, শরিফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনা ও কর্মস্থলে নিরাপত্তার দাবি জানান।

বিসিএস সাধারণ শিক্ষক সমিতির সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ইউনিট সম্পাদক শফিকুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা