বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-৩৩ বিজিবি’র অভিযানে প্রায় সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ প্রায় সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

সোমবার (১৬ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ সদস্যরা ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী বিওপির সীমান্ত এলাকা থেকে এ মালামাল আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির পৃথক বিশেষ আভিযানিক দল সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ১৩ বোতল ভারতীয় মদ ও ৫৫ হাজার ৬০৫ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ক্রীম, খৈনী এবং ধুপকাঠি আটক করে।

গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল বেড়িবাধ নামক স্থান হতে ২ বোতল ভারতীয় মদ ও ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী মাঠ ও কাকডাঙ্গা মাঠ নামক স্থান হতে ৫ বোতল ভারতীয় মদ ও ৪ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, মোটরসাইকেল এবং ভারতীয় শাড়ি আটক করে।

মাদরা বিওপির পৃথক আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ ও ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার বড়ালী নামক স্থান হতে ৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে।

ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল দাঁতভাঙ্গা নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ভারতীয় ঔষধ আটক করে।

বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল নতুন পাড়া নামক স্থান হতে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়া, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি নামক স্থান হতে ৩৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। সর্বমোট ১০ লাখ ৪২ হাজার ৭০৫ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

বিজিবি অধিনায়ক জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

তিনি আরো জানান, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এমন দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী