শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক প্রধান বিচারপতি সিনহার মিথ্যা মামলা প্রত্যাহারও দেশে ফেরানোর দাবি

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এক ব্রিফিংয়ে তিনি এই দাবি জানান।

ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশ ছাড়তে ও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এমনকি মিথ্যা মামলায় তাকে সাজাও দেওয়া হয়েছে। এসবের সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে অবশ্যই তদন্ত করা উচিত।

সেই সঙ্গে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

অন্যদিকে, মানি লন্ডারিংয়ের অভিযোগের এক মিথ্যা মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ার প্রেক্ষাপটে দেশ ছাড়তে বাধ্য হওয়া (জেলা জজ) বিচারক মোতাহার হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।

একই রকম সংবাদ সমূহ

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী

ডিজিটাল পদ্ধতিতে আসামি আদালতে হাজির করা গেলে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবেবিস্তারিত পড়ুন

  • অপতথ্য মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই : জাহেদ উর রহমান
  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • বিমান বাহিনী সাবেক কর্মকর্তার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • ২০ দেশের অংশগ্রহণে রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • বিদ্যুৎ খাতে নয়-ছয় করেছে আওয়ামী লীগ সরকার : রিজভী
  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম