রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সার্চ কমিটি সরকারের একটি ফাঁদ: ফখরুল

নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটি নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনকালীন সরকার ছাড়া তারা জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলে আবারও জানান তিনি।

এদিকে দলটির বিরুদ্ধে ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ তুলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য তারা অপপ্রচার চালাচ্ছে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনেই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য নতুন নির্বাচন কমিশন গঠন করতে গত ২২ জানুয়ারি ৪ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। সিইসি ও নির্বাচন কমিশনার নির্বাচিত করতে ইতোমধ্যে সার্চ কমিটিতে ৩২২ জনের নাম সুপারিশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী সংগঠন। তবে এ প্রক্রিয়ায় অংশ নেয়নি বিএনপি।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘সার্চ কমিটি সরকারের একটি ফাঁদ।’

ফখরুল বলেন, আমরা সার্চ কমিটিতে নাম দিইনি কেন, তা নিয়ে খুব কথা হয়েছে। কিন্তু এটা তো জনগণের সঙ্গে প্রতারণা। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা তাদের লোক দিয়েই কমিশন গঠন করে।

এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, নির্বাচনকালীন সরকার ছাড়া সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে বিএনপি অংশ নেবে না।

তিনি আরও বলেন, এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না। দাবি উঠেছে, নির্দলীয়, নিরপেক্ষ একটি নির্বাচনকালীন সরকার, সেটা তত্ত্বাবধায়ক হোক বা যে নামেই হোক।

এদিকে চট্টগ্রামে সার্কিট হাউসের এক অনুষ্ঠান অংশ নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ক্ষমতায় যেতে বিএনপি নানা ধরনের ষড়যন্ত্র করছে।

ড. হাছান মাহমুদ বলেন, তারা স্বপ্ন দেখেন ষড়যন্ত্রের। রিজভী সাহেবরা যে ঘণ্টা বাজাচ্ছেন, সেটা বাজাতে থাকুক। জনগণ আমাদের সঙ্গে আছে।

বর্তমান সরকারের অধীনে নতুন ইসি আগামী নির্বাচন পরিচালনা করবে বলেও জানান তথ্যমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা