বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিনিয়র সচিবে পদোন্নতি পেলেন সাতক্ষীরার সন্তান শেখ ইউসুফ হারুন

সিনিয়র সচিব হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।

রোববার (৪ এপ্রিল) তাকে সিনিয়র সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

২০১৯ সালের ৩০ ডিসেম্বর শেখ ইউসুফ হারুনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিবের পদ থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব করা হয়েছিল।

এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে তিন বছরেরও বেশি সময় কাজ করেন।

মাঠ পর্যায়ে গোপালগঞ্জ ও ঢাকা জেলার জেলা প্রশাসক হিসেবে দীর্ঘ সাড়ে পাঁচ বছর কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।

শেখ ইউসুফ হারুন ১৯৮৬ সালের অষ্টম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৯ সালে সহকারী কমিশনার হিসেবে সুনামগঞ্জ কালেক্টরেটে যোগদান করেন।

সাতক্ষীরা জেলার দরগাহপুর ইউনিয়নের দরগাহপুর গ্রামে ১৯৬২ সালের ১৫ মে জন্মগ্রহণ করেন শেখ ইউসুফ হারুন। তিনি একজন অ্যামেচার টেনিস খেলোয়াড়।

তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের সাবেক ছাত্র সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত।

একই রকম সংবাদ সমূহ

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙয়ের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরেছেবিস্তারিত পড়ুন

সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচির মুনাফা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়াবিস্তারিত পড়ুন

  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলতে হবে, না হলে জনগণই খুলে দেবে: নাহিদ ইসলাম
  • রাজধানীর পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত
  • জুলাই আন্দোলনের দুই বছর : কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা
  • এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
  • ফ্যাসিস্টদের অবশিষ্ট অংশ এখনো সক্রিয়, জুলাই চেতনা বাঁচিয়ে রাখতে হবে: রিজভী
  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল
  • জিডি ও মামলা করার সময় রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে না তাই দেশে ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান তথ্য উপদেষ্টার